সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ধানমন্ডিতে তল্লাশিচৌকিতে চোরাচালানের সোনাসহ গ্রেপ্তার ২
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেন উদ্ধার করা সোনা বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

ধানমন্ডিতে তল্লাশিচৌকিতে চোরাচালানের সোনাসহ গ্রেপ্তার ২

রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বর রোডে মোগল কাবারের সামনে বৃহস্পতিবার নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের দুই আরোহীর কাছ থেকে চোরাচালানের সোনা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সোনা চোরাচালান চক্রের সদস্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা-পুলিশ জানতে পারে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালান করা সোনার একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি দল ধানমন্ডি ২৭ নম্বর রোডের মোগল কাবাবের সামনে নিরাপত্তাচৌকিতে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাচালানের স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেন, উদ্ধার করা সোনা বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About Editor Todaynews24

Check Also

সাকিব আবার অধিনায়ক: প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো নিয়মিত দেখা যায় না, কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *