সর্বশেষ খবর
Home / সকল আপডেট / দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকার অনুদান দিলেন মেসি
দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকার অনুদান দিলেন মেসি

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকার অনুদান দিলেন মেসি

দাবানলে ছারখার হয়ে যাওয়া মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) সহায়তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

আয়ুসো জানান, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই, আমরা মাদ্রিদবাসী তাঁকে শিগগিরই স্বাগত জানাতে এবং তাঁর প্রাপ্য অভিনন্দন জানাতে মুখিয়ে আছি।’

সাম্প্রতিক ভয়াবহ দাবানলে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌরসভার প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এমন বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি অনলাইন অনুদান পোর্টাল চালু করে মাদ্রিদ কমিউনিটি, যেখানে ব্যাংক ট্রান্সফারসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে।

স্পেনের দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য লোক

শুধু অনুদান তোলাই নয়, পুনর্গঠনে ৪৩ দফা পরিকল্পনাও ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এর আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরাসরি সহায়তা প্রদান, করছাড় এবং অবকাঠামো খাতে প্রায় ২ কোটি ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খেলার মাঠের বাইরে সামাজিক ও দাতব্যকাজে মেসির সম্পৃক্ততা নতুন কিছু নয়। নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে শিশুস্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রেখে চলেছেন তিনি।

এর আগে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির শুরুতে বার্সেলোনার ক্লিনিক হাসপাতাল ও জন্মশহর রোসারিওর একটি চিকিৎসাকেন্দ্রে ১০ লাখ ইউরো দান করেছিলেন মেসি। ক্যারিয়ারের সুবর্ণ সময় বার্সেলোনায় কাটালেও মানবিক বিচারে প্রতিদ্বন্দ্বী শহর বা ক্লাবকে কখনো আলাদা করে দেখেননি এই ফরোয়ার্ড, যার প্রমাণ মিলল এবারও।

About Editor Todaynews24

Check Also

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর বকশীবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার সামনে ৪ আগস্ট দিনভর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *