সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চট্টগ্রাম বন্দরে ঢোকার মুখে কর্ণফুলীর মোহনায় আটকে গেছে জাহাজ
চট্টগ্রাম বন্দরে ঢোকার মুখে কর্ণফুলীর মোহনায় আটকে গেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে ঢোকার মুখে কর্ণফুলীর মোহনায় আটকে গেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কনটেইনারবাহী একটি জাহাজ আটকে (গ্রাউন্ডেড) গেছে। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে জাহাজটি বন্দর জেটিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে এতে বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটকে যাওয়া জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস। মাল্টার পতাকাবাহী জাহাজটিতে ১ হাজার ২৮২টি কনটেইনার রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, বেলা ২টা ১৫ মিনিটের দিকে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়।

জাহাজটি উদ্ধারে বর্তমানে কার্যক্রম চলছে। এ জন্য কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামের দুটি টাগবোট ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, ভাটার সময় সাধারণত এ নৌপথে বড় জাহাজ চলাচল বন্ধ থাকে। তবে জাহাজ আটকে যাওয়ার কারণে বন্দরের সামগ্রিক জাহাজ চলাচল বন্ধ হয়নি।

About Editor Todaynews24

Check Also

গ্রহাণু আঘাতের কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়েছিল ডাইনোসর যুগ, নতুন গবেষণা

গ্রহাণু আঘাতের কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়েছিল ডাইনোসর যুগ, নতুন গবেষণা

৬ কোটি ৬০ লাখ বছর আগের কথা। পৃথিবীর বুকে তখন ডাইনোসরদের একচ্ছত্র আধিপত্য। হঠাৎ একদিন মেক্সিকোর বর্তমান ইউকাটান উপদ্বীপে আকাশ থেকে ধেয়ে এল ৬ মাইল চওড়া এক দানবীয় গ্রহাণু। এরপর কী হয়েছিল, তা আমরা সবাই কমবেশি জানি। পৃথিবী থেকে চিরতরে মুছে গিয়েছিল ডাইনোসরদের নাম। কিন্তু এই বিলুপ্তির আসল গল্পটা ঠিক কেমন ছিল?বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *