সর্বশেষ খবর
Home / পরিবেশ / ঢাকায় ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি, আজও ঝরবে
ঢাকায় ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি, আজও ঝরবে

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি, আজও ঝরবে

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

গতকাল বুধবারও ঢাকায় বৃষ্টি হয়। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থাকবে। বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা ছাড়াও আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আজ এমন বৃষ্টির প্রবণতা আরও দেখা যেতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়।

অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়। অন্যত্র মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।

About Editor Todaynews24

Check Also

বুড়িগঙ্গায় ৬ ঘণ্টায় ৪ লাশ! আতঙ্কে নদী পাড়ের মানুষ

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে একদিনে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *