সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জার্মানির ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন শুরু, সুযোগ বাংলাদেশিদেরও
জার্মানির ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন শুরু, সুযোগ বাংলাদেশিদেরও

জার্মানির ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন শুরু, সুযোগ বাংলাদেশিদেরও

জার্মানির ড্যাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ সুযোগ উন্মুক্ত। আবেদনের আগে অনলাইনে যোগ্যতা যাচাই করতে হবে।

কী এই ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম—
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহীদের তথ্য দিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এ কর্মসূচি চালু করেছে ড্যাড। নির্বাচিত অ্যাম্বাসেডররা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণা কার্যক্রম ও অর্থায়নের সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। শুরুতে নির্বাচিত ব্যক্তিদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কী করতে হবে নির্বাচিতদের—
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণা কার্যক্রম, ড্যাডের বৃত্তি ও আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে ইয়াং অ্যাম্বাসেডররা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ড্যাডের প্রতিনিধিত্ব করবেন। জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ভাগ করে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

কারা আবেদন করতে পারবেন—
আবেদনের জন্য প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—
—ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
—জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
—১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৩২ বছরের কম হতে হবে।
—২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
—বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়—
৩০ সেপ্টেম্বর ২০২৬
*ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামের বিস্তারিত দেখুন ওয়েবসাইটে

About Editor Todaynews24

Check Also

আপনার আয় কোন খাতে পড়ল? রিটার্নে ভুল হলে বাড়তে পারে ঝামেলা

সাত ধরনের আয়ের ওপর কর বসে। এগুলো হলো বেতন–ভাতা, ভাড়া, কৃষি, ব্যবসা, মূলধনি আয়, আর্থিক পরিসম্পদ আয় ও অন্যান্য খাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *