সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)।

ভূমিকম্পের পর ১ মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জেএমএ।

জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। এসব এলাকা দেশটির দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে অবস্থিত।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে গড়ে অন্তত প্রতি ৫ মিনিটে একটি করে ভূমিকম্প অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সমুদ্রগর্ভস্থ খাতসমৃদ্ধ ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে।

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, ভূমিকম্পের পর তারা সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে উচ্চগতির শিনকানসেন ট্রেন পরিষেবাও রয়েছে।

About Editor Todaynews24

Check Also

প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট দিয়ে ১০০ কার্টনে এসব আনারস এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *