সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–জকসু–ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে মারামারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–জকসু–ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে মারামারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল–জকসু–ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে মারামারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে জকসু নেতারা ও কয়েকজন কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে ঢুকতে যান। প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ও অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবি জানানো হয়। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চেরও কিছু সদস্য সেখানে ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু নেতাদের ধাক্কাধাক্কি হয়। জকসুর নেতারা মিলনায়তনে প্রবেশমুখের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি ও সেমিনার শেষে বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে ছাত্রদলের সঙ্গে জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে আবারও মারামারি হয়। এ সময় কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ।

About Editor Todaynews24

Check Also

বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের গণজমায়েত

বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের গণজমায়েত

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য সরকার এবং ছাত্রদলের পক্ষ থেকে চক্রান্ত-ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি ও ছাত্রদলের সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *