সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চীনের উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল, সর্বোচ্চ প্রস্তুতিতে প্রশাসন
শক্তিশালী টাইফুন 'নউল'-এর প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু অঞ্চলের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে…

চীনের উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল, সর্বোচ্চ প্রস্তুতিতে প্রশাসন

শক্তিশালী টাইফুন ‘নউল’-এর প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ইতিমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু অঞ্চলের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া অফিস চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে। এর প্রভাবে গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশে প্রবল ঝোড়ো বাতাসসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

About Editor Todaynews24

Check Also

বরগুনায় প্রবাসীর রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

বরগুনায় এক প্রবাসীকে হত্যার অভিযোগে বিচারের দাবিতে তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। নিহত মো. আফাং শিকদার (৪৫) বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া চালিতাতলা গ্রামের মৃত খবির শিকদারের ছেলে। তিনি একজন প্রবাসী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *