সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চিকেন মিট বক্সের রেসিপি দেখুন
চিকেন মিট বক্সের রেসিপি দেখুন

চিকেন মিট বক্সের রেসিপি দেখুন

চিকেন মিট বক্সের রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

উপকরণ

  • মুরগির ব্রেস্ট ২টি (কিউব করে কাটা)

  • আদাবাটা ১ চা-চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • পাপরিকা বা মরিচগুঁড়া ১ চা-চামচ

  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

  • জিরাগুঁড়া আধা চা-চামচ

  • সয়া সস ১ চা-চামচ

  • তেল ১ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

  • বড় আলু ২টি

  • মেয়নেজ ২ টেবিল চামচ

  • টমেটো কেচাপ ২ টেবিল চামচ

  • বারবিকিউ সস ১ টেবিল চামচ (ঐচ্ছিক)

  • মোজারেলা বা চেডার চিজ ১ কাপ

  • চিলি ফ্লেক্স ১ চা-চামচ

  • ওরিগানো সামান্য

প্রণালি

  • মুরগির সঙ্গে আদা-রসুনবাটা, পাপরিকা বা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরাগুঁড়া, সয়া সস, তেল ও লবণ মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।

  • এরপর একটি প্যানে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করে নিন। আলু ফ্রেঞ্চফ্রাই আকারে কেটে মুচমুচে করে ভেজে নিন।

  • একটি ওভেন-প্রুফ পাত্রে প্রথমে ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে তার ওপর রান্না করা চিকেন ছড়িয়ে দিন।

  • এরপর মেয়নেজ, টমেটো কেচাপ ও বারবিকিউ সস জিগজ্যাগ করে দিয়ে ওপরে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন।

  • চাইলে সসেজ স্লাইস, মাশরুম, হালাপিনিয়ো, সুইট কর্ন বা নাগা সস যোগ করতে পারেন।

  • ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করুন অথবা ঢেকে গরম করুন, যতক্ষণ না চিজ পুরোপুরি গলে যায়।

  • শেষে চিলি ফ্লেক্স ও ওরেগানো ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।

About Editor Todaynews24

Check Also

সোনম ওয়াংচুক ও সিজেপির মধ্যে কি মতপার্থক্য তৈরি হয়েছে

সোনম ওয়াংচুক ও সিজেপির মধ্যে কি মতপার্থক্য তৈরি হয়েছে

সিজেপি আজ শুক্রবার সকালে স্পষ্ট জানিয়েছে, আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনায় বসলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *