সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / গ্রেপ্তার তিনজন কারাগারে, সংশোধন কেন্দ্রে চার কিশোর
গ্রেপ্তার তিনজন কারাগারে, সংশোধন কেন্দ্রে চার কিশোর

গ্রেপ্তার তিনজন কারাগারে, সংশোধন কেন্দ্রে চার কিশোর

রাজধানীর বনানী এলাকায় মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার চার কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তুষার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে পাঠানো তিন আসামি হলেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)। এ ছাড়া গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে চার কিশোরকে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম তালুকদার আসামিদের গ্রেপ্তার রাখার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার কথা স্বীকার করেছেন। মামলার মূল রহস্য উদ্‌ঘাটন ও পলাতক আসামিদের শনাক্ত করতে পরবর্তী সময়ে তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডের আবেদন করা হতে পারে। আসামিরা জামিন পেলে বিচারপ্রক্রিয়া বিঘ্নিত ও আবারও পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে বনানী থানার এসআই সিদ্দিক হোসেন আজ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বনানী থানার ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল অবৈধ পন্থায় মশালমিছিল ও নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে বনানী থানা–পুলিশের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। তবে পুলিশের  উপস্থিতি টের পেয়ে অন্য অজ্ঞাতপরিচয় আসামিরা পালিয়ে যান।

মামলার নথি অনুযায়ী, ঘটনাস্থল থেকে পুলিশ নাশকতায় ব্যবহৃত ৭০টি মশাল, ১টি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক জব্দ করেছে।

About Editor Todaynews24

Check Also

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থীর যোগ্যতা কী, কীভাবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থীর যোগ্যতা কী, কীভাবে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থীর যোগ্যতা কী, কীভাবে ভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *