দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) বহরে দুটি আধুনিক রিগ যুক্ত করার প্রক্রিয়া চলছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানিয়েছেন, দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার একটি প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাপেক্সের বহরে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১সহ মোট পাঁচটি রিগ রয়েছে। নতুন দুটি রিগ যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে সাতে।