সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ চারজনকে ফিরিয়ে দিল বিজিবি
কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ চারজনকে ফিরিয়ে দিল বিজিবি

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ চারজনকে ফিরিয়ে দিল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে আজ রোববার সকালে চারজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে তাঁদের সেই চেষ্টা প্রতিহত করে সীমান্ত থেকেই ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে একজন নারী ও তিন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

৬০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওই চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাঁদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়নের পর বিজিবির টহল দল তাঁদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে সীমান্ত থেকে ফিরিয়ে দেয়।

বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে বলে জানান সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম। তিনি বলেন, একই সঙ্গে সীমান্তনিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

About Editor Todaynews24

Check Also

দেশের যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের প্রায় চারটির মধ্যে ৩ টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *