সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, বনানীতে আটক ৭
বনানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেসমাস্ক।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, বনানীতে আটক ৭

রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠনের সাতজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং চারটি শিশু।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানী থানার পুলিশ খবর পায়, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে বনানী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা পালিয়ে যান।

আটক সাতজন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

About Editor Todaynews24

Check Also

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *