সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কাদাজলে মাছের সন্ধানে
কাদাজলে মাছের সন্ধানে

কাদাজলে মাছের সন্ধানে

ভেজা নিচু জমিতে এখন চলছে আমন রোপণের ব্যস্ততা। কলের লাঙল চালাতেই কাদামাটির নিচ থেকে ভেসে উঠছে নানা জাতের দেশি মাছ। সেই মাছ ধরতে চালুনি, ঝুড়ি আর বালতি হাতে ছুটে আসছেন নারী, শিশু ও গ্রামের অন্য মানুষেরা। কেউ কাদা ছেঁকে, কেউ হাতড়ে, কেউ আবার পানির ধারা সরিয়ে খুঁজছেন মাছ। কাদামাখা এই আয়োজন শুধু মাছ সংগ্রহের নয়, বরং গ্রামীণ জীবনের বর্ষাকালের এক চিরচেনা আনন্দ।

কলের লাঙলের পেছন পেছন মাছ ধরতে ছুটছেন নারী-শিশুসহ গ্রামবাসী
যদি ভেসে ওঠে মাছ—এই আশায় সবার চোখ কাদামাটির দিকে
চালুনি দিয়ে কাদা সেচে মাছ ধরছে এই কিশোর
কাদায় পানি সরিয়ে মাছ ধরার চেষ্টা
মাছের সন্ধানে জলকাদায় নেমেছে দুই শিশু
মাঠজুড়ে যেন মাছ ধরার উৎসব
জমিতে মাছ ধরতে আসা মানুষের ভিড়
কাদায় মাখামাখি শরীরে মাছ নিয়ে বাড়ি ফিরছেন এক নারী
নানা জাতের দেশি মাছ পেয়ে উচ্ছ্বসিত তিনি

About Editor Todaynews24

Check Also

জমি বিরোধে চাঁদাবাজির মামলা-হয়রানি, নিরপেক্ষ তদন্তের দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (মোড়ল মার্কেট) এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি এবং জমি দখলের অভিযোগ উঠেছে।  ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিবেশী মজিবর রহমান ও নাসির শাহ ওরফে সোহেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। তবে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *