অনেক দিন পর কমলাকান্তের দেখা মিলল সোজা কোর্টের গাছের নিচে। ব্রো আইফোন চার্জে দিয়ে, কানে এয়ারপড গুঁজে চিল মুডে ভেপ টানছে। কেসটা গরু চুরি নিয়ে, কেস ঠুকেছে প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্ত আসামি না, উইটনেস।
কাটরায় ঢুকতেই কমলাকান্ত সিগমা স্মাইল দিল। পুলিশ ধমকে বলল, ‘Oath নাও, ব্রো!’
মুহুরি স্টার্ট করল, ‘বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।’
কমলাকান্ত বলল, ‘Wth ব্রো! dats not fair, tbh! শুধু ngl বলে শেষ করা যায় না?’
বাদিনীর উকিল ট্রিগারড হয়ে বলল, ‘মি. উইটনেস! Badbuzz না দিয়ে জাস্ট ল অ্যান্ড অর্ডার ফলো করেন!’
অনেক দিন পর কমলাকান্তের দেখা মিলল সোজা কোর্টের গাছের নিচে। ব্রো আইফোন চার্জে দিয়ে, কানে এয়ারপড গুঁজে চিল মুডে ভেপ টানছে। কেসটা গরু চুরি নিয়ে, কেস ঠুকেছে প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্ত আসামি না, উইটনেস।
কাটরায় ঢুকতেই কমলাকান্ত সিগমা স্মাইল দিল। পুলিশ ধমকে বলল, ‘Oath নাও, ব্রো!’
মুহুরি স্টার্ট করল, ‘বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।’
কমলাকান্ত বলল, ‘Wth ব্রো! dats not fair, tbh! শুধু ngl বলে শেষ করা যায় না?’
বাদিনীর উকিল ট্রিগারড হয়ে বলল, ‘মি. উইটনেস! Badbuzz না দিয়ে জাস্ট ল অ্যান্ড অর্ডার ফলো করেন!’
কমলাকান্ত কোল্ড স্মাইল দিয়ে বলল, ‘আপনার মধ্যে একটা অ্যাডোভোকেট ভাইব আছে! আপনি অ্যাডভোকেট?’
‘hdyk?’
‘আপনার outfit দেখেই বুঝলাম। তা ব্রো আপনি নাকি এমন গোল্ড ডিগার যে টাকা পেলে দিন the day-কেও night করে দেন!
উকিল খেপে জাজকে বলল, ‘I ask the protection of the Court against this NPC’s insults!’
জাজ বললেন, ‘ও তো আপনারই উইটনেস। না পোষাইলে কিক মারেন, simple!’
জাজ তখন মুহুরিকে বললেন, ‘ওরে সিম্পল অ্যাফারমেশন দাও।’
মুহুরি বলল, ‘বলো, istg, কোনো ট্রুথ হাইড করব না।’
কমলাকান্ত বলল, ‘ওকে, পিরিয়ড!’
উকিল উঠে দাঁড়িয়ে চোখ রাঙাল, ‘এখন আর ড্রামা না! যা জিগাব, জাস্ট পয়েন্ট-টু-পয়েন্ট উত্তর দিবা। no waffling!’
‘আপনি যা জিগাবেন, শুধুই তা বলব? এক্সট্রা কিছু বলা যাবে না?’
‘না!’
কমলাকান্ত জাজকে বলল, ‘মাই লর্ড, একটু আগেই প্রমিস করাইলেন, no cap, কোনো সত্য লুকাব না! কিন্তু এই উকিল ভাই বলতেছেন, উনি যা বলবেন, আমি জাস্ট কপি-পেস্ট করব। পরে কিন্তু আমায় ফেইক বলতে পারবেন না।’
উকিল জেরা শুরু করল, ‘তোমার নাম কী?’
কমলা: শ্রী কমলাকান্ত চক্রবর্তী।
উকিল: বাপের নাম কী?
কমলা: ফার্স্ট কোশ্চেনেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যাওয়া ম্যান্ডেটরি? bro belongs to toxic family tree!
উকিল: হুজুর! দিস ইজ ডিরেক্ট কনটেম্পট অব কোর্ট!
জাজ: আপনার উইটনেস, আপনি সামলান!
উকিল: তোমার বর্ণ কী?
কমলা: নিজ্ঞা।
উকিল: বলি, তোমার জাত কী? কাস্ট কী?
কমলা: আমার কোনো কাস্ট নাই! HOTD–এ কাস্টিং করতে চাইছিল। আমি না করে দিছি।
জাজ বললেন, ‘তুমি কোন ক্যাটাগরির হিন্দু?’
কমলা: মাই লর্ড! গলায় পইতে, নামের শেষে চক্রবর্তী—এরপরেও উনি বুঝতেছেন না আমি ব্রাহ্মণ? উনি এত low IQ কেন, smh!
উকিল: তোমার বয়স কত?
কমলাকান্ত ঘড়ি দেখে বলল, ৫১ বছর ২ মাস ১৩ দিন ৪ ঘণ্টা ৫ মিনিট…
উকিল: তোমার এই মাইক্রোডিটেইলস কে চাইছে?
কমলা: কেন? একটু আগেই তো প্রমিজ করাইলেন কোনো ফ্যাক্ট হাইড করব না!
উকিল: তোমার অ্যাড্রেস কই?
কমলা: নো ফিক্সড অ্যাড্রেস। আই অ্যাম আ ট্রাভেলার! যেখানে রাত, সেখানেই তাঁবু, strictly nomadic vibes!
উকিল: প্রফেশন কী?
কমলা: আমি অ্যাডভো নাকি হোর যে আমার প্রফেশন থাকবে!
উকিল: বলি, খাও কী করে?
কমলা: ফুডপান্ডা ডেলিভারি দিলে হাত দিয়ে প্যাকেট খুলে মুখে পুরে খাই।
উকিল: ইনকাম কত?
কমলা: এক টাকাও না। জিরো ব্যালেন্স, total broke!
উকিল: চুরি করো নাকি?
কমলা: চুরি করলে তো আপনার ক্লায়েন্ট হতাম! আপনিও ভালো কমিশন পাইতেন।
উকিল হাল ছেড়ে দিয়ে বলল, ‘আমি এই লোকের জবানবন্দি নিতে পারব না। প্রফেশন লেখেন, ভিক্ষুক।’
কমলাকান্ত ট্রিগারড হয়ে বলল, ‘Wth?! আমি কারও কাছে ১ টাকাও ভিক্ষা চাই নাই, ngl!’
জাজ হেসে বললেন, ‘তাহলে প্রফেশন কী লিখব?’
কমলা: লিখে দেন—ভ্যাগাবন্ড!
উকিল মেইন কেসে আসল, ‘তুমি কি বাদিনীকে চেনো?’
কমলা: Nope!
প্রসন্ন চিল্লাইয়া বলল, ‘আমার দুধ-দই ফ্রিতে খেলে, আজ বলছ, চেনো না?’
কমলা: তোমার এই রিগড দুধ দূর থেকেই চিনি! ২৫% দুধ আর ৭৫% জল দেখলেই বুঝি, এটা প্রসন্নর কারবার! total scam!
উকিল চুরির মামলায় ফিরল!
উকিল: তুমি চুরির কী জানো?
কমলা: কিছুই না! আমার ফ্যামিলির কারোরই চুরির নলেজ নাই!
উকিল: বলছি, গরু চুরি হইতে দেখছ তুমি?
কমলা: চাইল্ডহুডে একবার দেখছি! Tbh আর দেখি নাই!
উকিল: উফস! বলছি, গোয়ালিনীর গরু চুরি তুমি দেখছ?
কমলা: না, চোর ব্যাটার মাথায় এত বুদ্ধি ছিল না যে আমারে ডেকে ভ্লগ বানিয়ে চুরি করবে! তা করলেও তার কিছু ভিউস বাড়ত, imo!
উকিল কিছু বিরক্ত হলো! জিজ্ঞেস করল, ‘তুমি কি গরু চিনো?’
কমলা: জি চিনি! নইলে আপনার সাথে এত গসিপ করতাম না।
এবার জাজ বিরক্ত হলেন। উনি বাইরে গোয়ালিনীর গরু দেখাইয়া বললেন, ‘এই গরু তুমি চিনো?’
কমলা: কোন গরু?
জাজ: এখানে একটাই তো গরু।
কমলা: আমি তো দেখছি, অনেকগুলা গরু।
জাজ উকিলের কালো ক্যাপের দিকে পয়েন্টিং করে বললেন, ‘এই টুপির মতো কালো কালারের গরুরটা চিনো?’
কমলা: এই টুপিও চুরি করা নাকি?
জাজ রেগে বললেন, ‘টাইম ওয়েস্ট করার জন্য তোমার 5k টাকা ফাইন!’
কমলাকান্ত সেলাম ঠুকে বলল, ‘থ্যাংক ইউ, মাই লর্ড! ফাইন আদায় করবে কে? নেক্সট লাইফে পার্সোনালি কালেকশনে যেতে রেডি থাকলে উনাকে পাঠায় দিয়েন!’
জাজ: জরিমানা আদায় না করলে তোমাকে লকারে ঢুকানো হবে!
কমলা: কয় মাসের জন্য?
জাজ: এক মাসের জন্য!
কমলা: দুই মাস করা যায় না, লর্ড? tbh, এম্পটি পকেট! দুই মাস জেলে থাকলে খাওয়াদাওয়া নিয়ে টেনশন করা লাগত না!
জাজ হেসে ফাইন মাফ করে বিদায় দিলেন। কমলাকান্ত চিল মোডে ভেপ টানতে টানতে বেরিয়ে গেল!