









Tags glimpse
উত্তরাঞ্চলের নারীদের কারিগরি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চলতি শিক্ষা বর্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক কলেজ। আধুনিক অবকাঠামো, অত্যাধুনিক ওয়ার্কশপ, আবাসিক সুবিধা এবং দক্ষ শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানে প্রথম ধাপে চারটি টেকনোলজির মধ্যে গ্রাফিক ডিজাইন ও আর্কিটেকচার টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।