সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আলোচনায় আশাবাদী ট্রাম্প, ব্যর্থ হলে ইরানে ফের সামরিক অভিযান
ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও কঠোর সামরিক অভিযানে ফিরবে। এর আগে দুই সপ্তাহ ধরে চলা মার্কিন বিমান হামলা হঠাৎ স্থগিত করা হয়। ট্রাম্পের এমন আশাবাদী বক্তব্যের…

আলোচনায় আশাবাদী ট্রাম্প, ব্যর্থ হলে ইরানে ফের সামরিক অভিযান

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, তবে আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও কঠোর সামরিক অভিযানে ফিরবে। এর আগে দুই সপ্তাহ ধরে চলা মার্কিন বিমান হামলা হঠাৎ স্থগিত করা হয়। ট্রাম্পের এমন আশাবাদী বক্তব্যের মধ্যেই সৌদি আরব, জর্ডান ও ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রিয়াদের তেল স্থাপনা ও ইয়ানবু পাইপলাইনে এই হামলার ঘটনায় সৌদি আরব ও জর্ডান তীব্র নিন্দা জানিয়েছে।

About Editor Todaynews24

Check Also

সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত

সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনী সিএমসি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *