সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আলায়া এফের বাড়ির ইন্টেরিয়র, দেখুন ৮টি ছবি
আলায়া এফের বাড়ির ইন্টেরিয়র, দেখুন ৮টি ছবি

আলায়া এফের বাড়ির ইন্টেরিয়র, দেখুন ৮টি ছবি

বলিউড তারকাদের বাড়ির ভেতরটা কেমন, তা জানার আগ্রহ অনেকেরই। ক্যামেরার সামনে যে মানুষকে দেখা যায়, ঘরের ভেতরে তিনি একেবারেই অন্য রকম। সেখানেও থাকে নিজের মতো করে বাঁচার গল্প; কখনো একা, কখনোবা পরিবারের সঙ্গে। ভারতের বিভিন্ন শহরে থাকা তারকাদের বাড়িতে থাকে তাঁদের ব্যক্তিগত রুচি ও জীবনধারার প্রতিফলন। কোথাও আধুনিক সাজ, কোথাও আবার ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি ঘরই যেন আলাদা একটি গল্প। ভক্তরা কিন্তু এ সবকিছু থেকেই নিজেদের ঘর সাজানোর নতুন নতুন ভাবনা নেয়। চলুন, দেখে নেওয়া যাক বলিউড অভিনেত্রী আলায়া এফের বাড়ির অন্দরের সাজ।

মুম্বাইয়ের ১ হাজার ২০০ বর্গফুটের অ্যাপার্টমেন্টটি নতুনভাবে সাজাতে ইন্টেরিয়র ডিজাইনার জারা এইসারের সহায়তা নিয়েছিলেন অভিনেত্রী আলায়া এফ
আলায়ার চাওয়া ছিল, ছোট এই অ্যাপার্টমেন্ট যেন একই সঙ্গে বাড়ি, অফিস ও শুটিং স্পেস হিসেবে ব্যবহার করা যায়
নিরপেক্ষ রং, সাদা ও উজ্জ্বল আবহ পুরো বাড়ির অন্দরে
ডিজাইনার জারা এইসার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁদের লক্ষ্য ছিল এমন একটি ঘর তৈরি করা, যা একদিকে হবে কার্যকর ও বহুমুখী, অন্যদিকে দেবে আরাম আর আন্তরিক অনুভূতি
পরিপাটি করে সাজানো অন্দর
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগব্যায়ামের ভিডিও, ফটোশুট ও অন্যান্য কনটেন্ট ধারণ করার কারণে তিনি চেয়েছিলেন, ঘরের প্রতিটি কোণই যেন হয় ফটোজেনিক
বাঁশের ব্যবহার করেছেন নান্দনিকভাবে
আলায়া প্রতিনিয়তই ভিডিও করেন

সূত্র: আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া

About Editor Todaynews24

Check Also

রাষ্ট্রপতি পদত্যাগ করলেই হবে না, তাঁকে গ্রেপ্তার করতে হবে : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি পদত্যাগ করলেই হবে না, তাঁকে গ্রেপ্তার করতে হবে : নাহিদ ইসলাম

জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *