দেশে জ্বালানি গ্যাসের চাহিদা ও সরবরাহের বড় ব্যবধান এবং এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চলমান গ্যাস সংকট এখনই পুরোপুরি কাটছে না। তবে দ্রুত ত্রুটি সারিয়ে আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২৭ জুলাই) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।