সর্বশেষ খবর
Home / সকল আপডেট / অধ্যাপক আতাউল করিমের বই ‘যে শুরুর শেষ নেই’–এর প্রকাশনা অনুষ্ঠান
অধ্যাপক আতাউল করিমের বই ‘যে শুরুর শেষ নেই’–এর প্রকাশনা অনুষ্ঠান

অধ্যাপক আতাউল করিমের বই ‘যে শুরুর শেষ নেই’–এর প্রকাশনা অনুষ্ঠান

পদার্থবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিমের বই ‘যে শুরুর শেষ নেই’–এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ওয়াইএমসিএ ভবনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘যে শুরুর শেষ নেই’ বইটি অসাধারণ। বইয়ের প্রবন্ধগুলো পড়তে পড়তে বোঝা যায়, তরুণ বয়সেও কত বড় চিন্তা করা যায়!

অধ্যাপক আতাউল করিমের জন্ম ১৯৫৩ সালে মৌলভীবাজার জেলায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস ডার্টমাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। এর আগে একই বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট, এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক আতাউল করিমের বাবা বাংলাদেশে ধূমপানবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ডা. মুহাম্মদ আবদুশ শুকুর। মা আনোয়ারা নূরী শুকুর।

About Editor Todaynews24

Check Also

পুতিন ও সিকে হুমকি ট্রাম্পের

পুতিন ও সিকে হুমকি ট্রাম্পের

ইরান যুদ্ধে বেইজিং বা মস্কো ‘অংশ নিচ্ছে’ বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *