Today News 24
দেশে আবারও বাড়ছে হামের ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গে এবং ১ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
📌 গত ৫৪ দিনে মোট মৃত্যু: ৩৪৩ জন
📌 হামের উপসর্গে মৃত্যু: ২৮৫ শিশু
📌 নিশ্চিত হামে মৃত্যু: ৫৮ শিশু
🟢 গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃত্যু:
▪️ সিলেট বিভাগ – ৩ জন
▪️ ঢাকা বিভাগ – ২ জন
▪️ খুলনা বিভাগ – ১ জন
▪️ বরিশাল বিভাগ – ১ জন
📌 নতুন আক্রান্ত ও পরিস্থিতি:
▪️ সন্দেহজনক হাম রোগী – ১,২১২ জন
▪️ হাসপাতালে ভর্তি – ৯৫০ শিশু
▪️ নতুন শনাক্ত – ২৮২ জন
🟢 সর্বোচ্চ শনাক্ত:
▪️ ঢাকা বিভাগ – ২০৪ জন
▪️ চট্টগ্রাম বিভাগ – ৪৬ জন
📌 গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।