সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ভ্রমণের সময় হোটেলের ওয়াই–ফাই ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফট
ভ্রমণের সময় হোটেলের ওয়াই–ফাই ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফট

ভ্রমণের সময় হোটেলের ওয়াই–ফাই ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফট

ভ্রমণের সময় হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। এই সাইবার হামলায় ভুয়া পপ-আপ বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের প্রকাশিত তথ্যমতে, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ নামে পরিচিত এই হ্যাকিং অভিযানের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। গত মে মাস থেকে হোটেলসহ হসপিটালিটিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যাপক অনুপ্রবেশের ঘটনা পর্যবেক্ষণ করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের তথ্যমতে, হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পর অনেক ব্যবহারকারীর সামনে ভুয়া পপ-আপ বার্তা দেখানো হচ্ছে। এসব বার্তার মাধ্যমে তাদের ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোডে প্রলুব্ধ করা হয়। একবার সফটওয়্যারটি যন্ত্রে প্রবেশ করলে হ্যাকাররা পর্দার স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারিসহ দূর থেকেই যন্ত্র নিয়ন্ত্রণ নিতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে, হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করার সময় হঠাৎ কোনো পপ-আপ বার্তা দেখা গেলে সতর্ক থাকতে হবে। এসব পপ-আপ অনেক সময় উইন্ডোজ বা অন্য কোনো সফটওয়্যারের হালনাগাদ–সংক্রান্ত বার্তার মতো হয়ে থাকে। তবে ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই যদি অপ্রত্যাশিতভাবে এমন কোনো বার্তা দেখা যায়, তাহলে সেটিতে ক্লিক না করাই নিরাপদ। কারণ, সেটিই হতে পারে হ্যাকারদের তথ্য চুরির ফাঁদ। এ ধরনের হামলা থেকে নিরাপদ থাকতে ভ্রমণের সময় সম্ভব হলে মোবাইল হটস্পট ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

সূত্র: ম্যাশেবল

About Editor Todaynews24

Check Also

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫৮ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *