সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৫৪ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ জন। হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫৯ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিন ও সিলেটে দুই শিশু মারা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫৮ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৫৫ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৬০ শিশু।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১১ হাজার ৫ জন।

About Editor Todaynews24

Check Also

ভারী বর্ষণে উখিয়ার আশ্রয়শিবিরে পাহাড়ধস, রোহিঙ্গা শিশুর মৃত্যু

ভারী বর্ষণে উখিয়ার আশ্রয়শিবিরে পাহাড়ধস, রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৩) পাহাড়ধসে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *