সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বোবায় ধরা কী, বোবায় ধরলে কী হয়
বোবায় ধরা কী, বোবায় ধরলে কী হয়

বোবায় ধরা কী, বোবায় ধরলে কী হয়

অনেকে ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন দেখে শিহরে ওঠেন। হয়তো কেউ তাঁকে মারতে আসছে আর তিনি ভয়ে চিৎকার করছেন। কিন্তু শব্দ বেরোচ্ছে না। কে যেন গলা টিপে ধরেছে। হাত-পা আড়ষ্ট হয়ে আসছে। অনেক চেষ্টায় হাতটা একটু নাড়াতে পারলেই ঘুম ভেঙে যায়। এ সময় মুখ থেকে একধরনের গোঙানির শব্দ বেরোয়। মনে হয় কথা আটকে আসছে। একেই বলা হয় বোবায় ধরা। এ সময় পাশের কেউ ওই ব্যক্তির শরীরে সামান্য স্পর্শ করলেই ঘুম ভেঙে যায়। ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা হলে এ রকম হয়। দুই কারণে এ সমস্যা হতে পারে। গলার পেছনের দিকে শ্বাসনালির মুখে মাংসপেশি ঝুলে পড়ে বায়ু চলাচলে বাধা সৃষ্টি করলে এ রকম হতে পারে। অথবা স্বয়ংক্রিয়ভাবে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাওয়ার জন্য মস্তিষ্ক থেকে সংকেত প্রেরণ কয়েক মুহূর্তের জন্য বন্ধ থাকলেও এ রকম হতে পারে। সাধারণত বোবায় ধরা বন্ধ করার জন্য কোনো চিকিৎসার দরকার পড়ে না। তবে বেশি ঘন ঘন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

About Editor Todaynews24

Check Also

মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে দেহের স্বাস্থ্য ভালো থাকে না

মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে দেহের স্বাস্থ্য ভালো থাকে না

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ৩ জানুয়ারি রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সংকটের জবাবে অধ্যাপক ডা. মোহিত কামাল তিনি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *