সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চারা রোপণ করলেই হবে না, বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে
চারা রোপণ করলেই হবে না, বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে

চারা রোপণ করলেই হবে না, বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে

সকাল থেকে বৃষ্টি। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপণ করেছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ২৪ জুলাই জেলা সদরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এর আওতায় ৫০টি ফলদ, বনজ, ঔষধি জাতের (কাটিমন) চারা রোপণ করেন বন্ধুরা।

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বন্ধুরা বৃষ্টি উপেক্ষা করে এদিন সকালে জেলা শহরের শান্তিনগর হাইওয়ে এলাকায় গাছের চারা নিয়ে উপস্থিত হন। সামাজিক বনায়ন ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শান্তিনগর, কাউতলী, ভাদুঘরসহ বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করেন তাঁরা। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক এবং বন্ধুসভার সাবেক সভাপতি শাহিন মৃধা। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া হক নূপুর, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন শুভ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কৃষ্ণা মৈশান, বন্ধু সফিক মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শাহিন মৃধা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে তরুণদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা রোপণ করলেই হবে না, এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক এই দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করে আসছে। গাছ মানুষ তথা পরিবেশের পরম ও অকৃত্রিম বন্ধু—সে বার্তাটিই বন্ধুসভার বন্ধুরা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে। সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় কাজ করছে প্রথম আলো। এ জন্য তাদেরকে ধন্যবাদ।’

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।

সভাপতি শাহজাহান মিয়া বলেন, ‘বন্ধুসভা সব সময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। হাইওয়ে সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তবে বৃক্ষরোপণ কেবল বন্ধুসভার দায়িত্ব নয়, বাংলাদেশের সব নাগরিকের কর্তব্য। যার যার জায়গায় বৃক্ষরোপণের প্রতি মনোযোগ দিতে হবে। এতে পরিবেশসহ সবার বেঁচে থাকা সহজতর হবে।’

রোপণ করা চারার মধ্যে ছিল ১৫টি ফলদ, ১৫টি বনজ ও ২০টি ঔষধি প্রজাতির গাছ। শুধু চারা রোপণই নয়, এগুলো যেন সঠিকভাবে বড় হয়ে উঠতে পারে, সে জন্য খুঁটি দিয়ে ঘিরে দেওয়া এবং নিয়মিত পানি ও পরিচর্যার দায়িত্ব ভাগ করে নেন বন্ধুসভার সদস্যরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা

About Editor Todaynews24

Check Also

দিপু দাসের পরিবারের পাশে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা

দিপু দাসের পরিবারের পাশে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডার উদ্যোগে এই অর্থসহায়তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *