সর্বশেষ খবর
Home / Education / বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে সাভারে মানববন্ধন

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে সাভারে মানববন্ধন

সাভারের প্রায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান, ৩০টি অ্যাসোসিয়েশন এবং হাজারো শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি

সাভার, ঢাকা:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত সর্বশেষ পরিপত্র অনুযায়ী, দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এ সিদ্ধান্তের প্রতিবাদে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ফোকা), সাভার-এর আয়োজনে ফেডারেশন চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম জিতুর নেতৃত্বে ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০:৩০টায় সাভার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন।

এই মানববন্ধনে সাভার অঞ্চলের ৩০টি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহস্রাধিক কিডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
এটি সাভার অঞ্চলে বেসরকারি শিক্ষা খাতের সবচেয়ে বড় সম্মিলিত প্রতিবাদ কর্মসূচি হয়েছে। কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই সরকারের বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং সাফল্যও অর্জন করছে। তবে এবার হঠাৎ করে তাদের বাইরে রেখে দেওয়া শিক্ষার সাম্য নীতির পরিপন্থী।

মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম জিতু বলেন,
‘এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যা দেশের লক্ষ লক্ষ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মনোবলে আঘাত করছে। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভাজন তৈরি করছে, যা জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। এই জাতীয় সিদ্ধান্তে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অস্বীকার করা হচ্ছে।’

এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন সাভার-আশুলিয়ার (ঢাকা-১৯) সাবেক সংসদ সদস্য জনাব ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে, সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সুযোগ প্রদানের আহ্বান করেছেন।

এছাড়াও এসময় কোমলমতি শিক্ষার্থীদের অধিকার আদায়ে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম, জনাব নুরুজ্জামান তালুকদার, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ও উপদেষ্টা জনাব লুৎফর রহমান মোল্লা, উপদেষ্টা জনাব লিংকন মাহমুদ ও তাজউদ্দিন আহমেদ সহ সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আল আজাদ, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান খাঁন ও মনির হোসেন এবং এসএম নাসির হোসেন, মোহাম্মদ ওসমান গনি, ইস্রাফিল খোকন, মফিজুর রহমান, মো. আলহাজ্ব উদ্দিন রোহিত, মোহাম্মদ আব্দুল আজিজ, হাচনাইন জিসান ও বিভিন্ন এসোসিয়েশন নেতৃবৃন্দ।

 

এই মানববন্ধনের মাধ্যমে ফোকা এবং সংশ্লিষ্ট সব শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ যে স্পষ্ট বার্তা দিয়েছেন, তাহলো— “শিক্ষা সবার অধিকার—শিক্ষা নিয়ে বৈষম্য নয়। বৃত্তি পরীক্ষায় সবাইকে সুযোগ দিতে হবে।”

About todaynews24

Check Also

প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ

তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট)  ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *