সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান
বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ তাঁর বাবা বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় জুবাইদা রহমানের বোন শাহিনা খান জামান এবং তাঁর মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

ছবি : বিএনপি মিডিয়া সেল

বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুম মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালের ৬ আগস্ট ইন্তেকাল করেন।

About Editor Todaynews24

Check Also

সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *