সর্বশেষ খবর
Home / আন্তর্জাতিক / বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের সেনাবাহিনীর অফিসারদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের সেনাবাহিনীর অফিসারদের সৌজন্য সাক্ষাৎ

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ হতে চীফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

এতে বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিন জন স্টাফ অফিসার এবং একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারত সেনাবাহিনীর তিন জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসারগণ উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিগণ নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

About Editor Todaynews24

Check Also

গাজায় সাংবাদিক হত্যা ইতিহাসের সব রেকর্ড ভাঙল

অবরুদ্ধ গাজা এখন সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *