সর্বশেষ খবর
Home / সকল আপডেট /  বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত, আহত ১০
বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বগুড়া-নওগা মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে আসা শ্রমিকদের চাপা দেয়।

 বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত, আহত ১০

বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বগুড়া-নওগা মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে আসা শ্রমিকদের চাপা দিয়েছে।  

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি প্রথম আলোকে বলেন, হতাহত সকলেই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম– পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে ছয়টার দিকে মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী লোকজন অপেক্ষা করছিলেন। বাসচাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। আরও অনেক আহত হন।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

About Editor Todaynews24

Check Also

পাকিস্তানি অলরাউন্ডার ২ বছরের জন্য নিষিদ্ধ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *