সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’–এর প্রকাশনা উৎসব
ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’–এর প্রকাশনা উৎসব

ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’–এর প্রকাশনা উৎসব

শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’-এর প্রকাশনা উৎসব হয়েছে। গত শুক্রবার ঢাকার গুলশানের পাঁচ তারকা একটি হোটেলে আয়োজিত উৎসবে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘প্রিয়জন আপনজন’ বইয়ে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের ১০০ বিশিষ্ট মানুষকে নিয়ে নিজের স্মৃতি, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরেছেন ফরিদুর রেজা সাগর।

ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশ নেন লেখক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

আফজাল হোসেন বলেন, ‘আমাদের দেশে দুঃখজনক হচ্ছে, মাত্র কিছুদিন আগের মানুষটিকেও আমরা চিনি না। আমার মনে হয় ‘প্রিয়জন আপনজন’ বইটা এক শ জনকে নিয়ে লেখা হয়েছে, এই সংখ্যাটা হয়তো বাড়বে। কিন্তু এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা প্রজন্মের কাছে আরেকটা প্রজন্মের পরিচয় তুলে ধরা হয়েছে—কোন মানুষগুলো কোন ক্ষেত্রে আলাদা করে ছিলেন।’

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘সব মিলিয়ে আমাদের প্রকাশনা জগতের জন্য ‘প্রিয়জন আপনজন’ একটি অনন্য সাধারণ বই। সাগরের লেখনীর জন্যও এটি একটি অসামান্য বই হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

প্রিয়জন আপনজন বইয়ের প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী , জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আবুল হায়াত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অভিনেতা ওমর সানি, অভিনেত্রী আফসানা মিমি, উদ্যোক্তা ও ফরিদুর রেজা সাগরের স্ত্রী কনা রেজা, রন্ধনশিল্পী ও ফরিদুর রেজা সাগরের বোন কেকা ফেরদৌসী, চলচ্চিত্র নির্মাতা সোহেল আরমান, সংগীতশিল্পী কোনাল, সংগীতশিল্পী অনিমা রায়সহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা।

বইটির আনুষ্ঠানিক প্রকাশের পর মঞ্চে আমন্ত্রণ জানানো হয় কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে। প্রায় এক ঘণ্টাব্যাপী তাঁর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। একের পর এক জনপ্রিয় গান শুনে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছায় সম্মান জানানো হয় এই কিংবদন্তি শিল্পীকে।

About Editor Todaynews24

Check Also

১০ বছর ‘পাখি’, এবার ‘চামেলি’

১০ বছর ‘পাখি’, এবার ‘চামেলি’

‘গুলশানের চামেলি’র মহরতে ঢাকায় এসে মধুমিতা বললেন, ‘১০ থেকে ১২ বছর ধরে আপনারা আমাকে “পাখি” হিসেবে চিনেছেন। এবার আমি চাই, আপনারা আমাকে “চামেলি” হিসেবে চিনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *