প্যারিস থেকে তাসনিয়া ফারিণের ‘পোস্টকার্ড’, দেখুন ৬টি ছবি Editor Todaynews24 July 23, 2026 সকল আপডেট Leave a comment 5 Views Share Facebook Twitter Google + Stumbleupon LinkedIn Pinterest অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন ফ্রান্সে। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের সামনে তোলা এই ছবিগুলো ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘পোস্টকার্ড ফ্রম প্যারিস’। এই সফরে ফারিণের পোশাকে ইউরোপীয় আবহ। উজ্জ্বল লাল রঙের মিডি স্কার্ট, সঙ্গে ক্রিম–বেইজ রঙের স্লিভলেস স্ট্রাকচার্ড ওয়েস্টকোট। সামনে সারিবদ্ধ সোনালি বোতামের নকশা পোশাকটিকে দিয়েছে ক্ল্যাসিক মিলিটারি–ইন্সপায়ার্ড ছোঁয়া। সঙ্গে ছিল কালো ব্যালে ফ্ল্যাট জুতা—সরল কিন্তু আভিজাত্যপূর্ণ সাজ। চোখে কালো রোদচশমা। ভারী অলংকার বা জমকালো মেকআপের বদলে ফারিণ বেছে নিয়েছেন স্বাভাবিক সাজ। খোলা চুল আর হালকা মেকআপ তাঁর পুরো উপস্থিতিকে রেখেছে সহজ, স্নিগ্ধ ও ভ্রমণ–উপযোগী। ফ্যাশন ভ্রমণ 2026-07-23 Editor Todaynews24 Share Facebook Twitter Google + Stumbleupon LinkedIn Pinterest