নতুন গান নিয়ে ফিরছেন মার্কিন খ্যাতনামা পপ সংগীতশিল্পী ম্যাডোনা। আগামী বছর গানটি মুক্তি পেতে পারে। এই গানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর পর তিনি আবার তার ‘কনফেশান অন এ ড্যান্স ফ্লোর’ অ্যালবামের সহযাত্রী স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে কাজ করছেন।
ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে গানে ফেরার বিষয়ে নিশ্চিত করেছেন।
সুখবরটি দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন এই গায়িকা। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন মিউজিক তৈরি করছি। এরই মধ্যে আমার প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতির এই কিছু মাস আমার আত্মার জন্য ওষুধের মতো ছিল।
আমার গান লেখা ও মিউজিক তৈরি করা এমন একটি ক্ষেত্র, যেখানে আমি কারও কাছ থেকে অনুমতি নিই না। তবে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতে উৎসুক। ২০২৫ সালে কে কে আমার নতুন মিউজিক শুনতে প্রস্তুত?’