Home / সকল আপডেট / জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বিএসএফআইসির সদর দপ্তরে বৃক্ষরোপণ ও সভা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বিএসএফআইসির সদর দপ্তরে বৃক্ষরোপণ ও সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বিএসএফআইসির সদর দপ্তরে বৃক্ষরোপণ ও সভা অনুষ্ঠিত

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং জিয়া পরিষদের উদ্যোগে এক কর্মসূচির সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও প্রত্যক্ষ নির্দেশনায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও নিবিড় পরিচর্যার মাধ্যমে দেশব্যাপী ‘সবুজ বিপ্লব’ ঘটানোর এ মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির প্রথম পর্যায়ে ইতিমধ্যেই চিনিশিল্পের আওতাধীন এলাকায়, অর্থাৎ উত্তরবঙ্গের ১৬টি জেলায় বিএসএফআইসির চেয়ারম্যানের নির্দেশনায় এবং জিয়া পরিষদের উদ্যোগে মাঠপর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) বিএসএফআইসির সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্ম সচিব আবদুল আলীম খান, সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, সংস্থার পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সংস্থার সিওপি শাহরীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহসভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ বিএসএফআইসির কর্মকর্তা ও কর্মচারীরা।

About Editor Todaynews24

Check Also

ট্রাম্পের বিরুদ্ধে মামলা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত শুল্কের বৈধতাকে চ্যালেঞ্জ করে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে ২৫টি অঙ্গরাজ্য। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য ও আমদানির অভিযোগে প্রায় ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত অঙ্গরাজ্যগুলোর নেতৃত্বে সোমবার (গতকাল) এই আইনি লড়াই শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *