সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম) ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে এই শুভেচ্ছা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া (বামে)। শেরেবাংলা নগর, ঢাকা। ২৪ জুলাই ২০২৬

আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল ও সংসদ সচিবালয়ের সচিব।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সচিবালয়ের কর্মকর্তারা। শেরেবাংলা নগর, ঢাকা। ২৪ জুলাই ২০২৬

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শেরেবাংলা নগর, ঢাকা। ২৪ জুলাই ২০২৬

About Editor Todaynews24

Check Also

রাষ্ট্রপতির পদ ছাড়া মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির

রাষ্ট্রপতির পদ ছাড়া মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার দাবি এনসিপির

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে এ দাবি জানিয়েছে দলটি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে এবং স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিএনপি যদি জুলাই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *