সর্বশেষ খবর
Home / বিনোদন / ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস

ক্যাটরিনার রেশমি চুলের রহস্য ফাঁস

ক্যাটরিনা তার শাশুড়ি মায়েরও খুব কাছেরভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন অভিনেত্রীকিন্তু ভিকির সঙ্গে বিয়ের পর তিনি একেবারে পাঞ্জাবি পরিবারের ঘরনিভিকির সঙ্গে শ্বশুর-শাশুড়িকেও আপন করে নিয়েছেন তিনিকিছু দিন আগেই শাশুড়ি মা বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনাশাশুড়ি-বউমার এই জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা

এখানেই শেষ নয় শাশুড়ি-বউমার রসায়ন। বউমার কালো রেশমি চুলের পেছনে বীণা কৌশলের দায়িত্ব যেন অনেক। নিজে হাতে ক্যাটরিনার জন্য বিশেষ এক ঘরোয়া তেল তৈরি করে দেন তিনি। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ নিজেই জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এই ঘরোয়া টোটকার কথা।

অভিনেত্রী বলেন, আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন আমাকে। আমলকী ও আভোকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল তৈরি করেন। সেই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারী। আমি নিয়মিতই ব্যবহার করে থাকি।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাজস্থানের এক রাজবাড়ীতে বসেছিল বিয়ের আসর। তবে বিয়ের আগের দিন পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। কোনোভাবেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেনি ভিকি-ক্যাটরিনার পরিবার। এখনো একসঙ্গে কোনো ছবিতে জুটি বাঁধেননি ভিকি ও ক্যাটরিনা।

পরিচালক করণ জোহরের অনুষ্ঠানে গিয়ে প্রথম ভিকিকে নিয়ে মন্তব্য করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রী জানিয়েছিলেন— পর্দায় ভিকির সঙ্গে জুটি বাঁধলে মানাবে ভালো। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল।

ভিকি এই মুহূর্তে ব্যস্ত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। শেষ তাকে দেখা গেছে ‘ব্যাড নিউজ’ ছবিতে। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।

 

About Editor Todaynews24

Check Also

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন ‘পাগলের সুখ মনে মনে’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *