সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপজয়ী স্পেন ফুটবল দলকে বড় সম্মাননা দিল দেশটির সরকার
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপজয়ী স্পেন ফুটবল দলকে বড় সম্মাননা দিল দেশটির সরকার

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপজয়ী স্পেন ফুটবল দলকে বড় সম্মাননা দিল দেশটির সরকার

নারী ও পুরুষ, ফুটবলের দুই বিশ্বকাপেই এখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গত রোববার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্প্যানিশ পুরুষ দল। মেয়েরা বিশ্বকাপ জিতেছে ২০২৩ সালে। ইয়ামালদের বিশ্বজয়ের পর দেশটির পুরুষ ও নারী—উভয় জাতীয় ফুটবল দলকেই সম্মানজনক ‘অর্ডার অব সিভিল মেরিট’-এর সম্মাননা স্মারক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের মন্ত্রিপরিষদ।

দেশটির শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলোনের সম্মাননা প্রদানের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেসের সুপারিশে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন স্পেনের সরকারি মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস।

সাইস বিবৃতিতে বলেন, এটি এমন এক অর্জনের স্বীকৃতি, যা খেলাধুলার সীমানা ছাড়িয়ে পুরো সমাজে অধ্যবসায়, প্রচেষ্টা, ত্যাগ, পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধা, সহনশীলতা ও প্রতিভার মতো মূল্যবোধ ছড়িয়ে দেয়।

২০২৩ সালে নারী বিশ্বকাপ জিতেছে স্পেন

২০২৩ সালে সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের নারী দলের বিশ্বজয়ের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ‘স্পেন আবার ইতিহাস গড়েছে। বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে আমাদের পুরুষ ও নারী—উভয় ফুটবল দলই বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়েছে, যা মাঠ এবং মাঠের বাইরে আমাদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় উঠিয়েছে।’

ফেরান তোরেসের অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারায় স্পেন। ‘টিম’ হিসেবে খেলে বিশ্বকাপ জেতা স্পেনের দলটির প্রশংসা করে সাইস আরও বলেন, ‘তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে দলীয় শক্তির আসল রূপ। অসাধারণ প্রতিভার পাশাপাশি তারা দেখিয়েছে সৌহার্দ্য ও সংহতির সৌন্দর্য। প্রতিদ্বন্দ্বিতা করার এই ধরন কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি দেশ হিসেবে আমাদের নিজস্ব মূল্যবোধকে ফুটিয়ে তোলে।’

দেশে ফিরে স্পেনের প্রধানমন্ত্রীর সংবর্ধনায় স্পেন ফুটবল দল

খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বিবৃতি শেষ করেন সাইস, ‘আমাদের উন্মুক্ত ও বৈচিত্র্যময় স্পেন আজ পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি রূপান্তরে নেতৃত্ব দিচ্ছে। সংস্কৃতি ও প্রতিভার জোরে বিশ্বমঞ্চে বিশ্ববাসীকে আকৃষ্ট করছে। আমাদের দেশ মূল্যবোধের দেশ, আর এই ফুটবলাররাই তার সেরা উদাহরণ। আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখানোর জন্য, কখনো হাল না ছাড়ার জন্য এবং মেধা যে তার সঠিক মূল্যায়ন পায় তা প্রমাণ করার জন্য আপনাদের ধন্যবাদ। অভিনন্দন, চ্যাম্পিয়নরা!’

About Editor Todaynews24

Check Also

আতিফ এখন ঢাকায়, আজ গান শোনাবেন

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে গত বুধবার দিবাগত রাতে রাজধানীতে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *