সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সাড়ে চার মাসে মৃত্যু ৮২৫
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সাড়ে চার মাসে মৃত্যু ৮২৫

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সাড়ে চার মাসে মৃত্যু ৮২৫

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৫ জনে পৌঁছেছে।

পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন সিলেটে ও একজন রংপুরে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। আর হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। মোট ১ হাজার ১০৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ শিশু।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪৬৭ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়েছে এক হাজার শিশু।

About Editor Todaynews24

Check Also

প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভুলবশত একটি কক্ষে থাকা কিছু পরীক্ষার্থীর হাতে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের’ প্রশ্নপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *