সর্বশেষ খবর
Home / সকল আপডেট / স্থায়ী সুরক্ষায় পানি ও আর্দ্রতারোধী সিমেন্টে আস্থা বাড়ছে
স্থায়ী সুরক্ষায় পানি ও আর্দ্রতারোধী সিমেন্টে আস্থা বাড়ছে

স্থায়ী সুরক্ষায় পানি ও আর্দ্রতারোধী সিমেন্টে আস্থা বাড়ছে

আষাঢ়-শ্রাবণের টানা বর্ষণ প্রকৃতিতে স্নিগ্ধতা আনলেও বাড়ি নির্মাণের ক্ষেত্রে এনে দেয় বাড়তি উদ্বেগ। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে অত্যন্ত বেশি। এই সময়ে ঢালাই বা প্লাস্টার করা হলে তা স্বাভাবিক নিয়মে শুকাতে পারে না। ফলে কংক্রিট বা প্লাস্টারের ভেতরে জমে থাকা জলকণা পরবর্তী সময়ে প্লাস্টার খসে পড়া, দেয়াল ড্যাম্প হওয়া এবং ভেতরের রডে মরিচা ধরার মতো বড় ধরনের ক্ষতি ডেকে আনে।

এই প্রতিকূলতা মোকাবিলায় দেশের অবকাঠামো স্থাপনা নির্মাতা, আবাসন খাত ও একক বাড়ি নির্মাতাদের জন্য আস্থার সমাধান হয়ে উঠেছে আধুনিক পানি ও আর্দ্রতারোধী সিমেন্ট। সাধারণ সিমেন্টের হাইড্রেশন প্রক্রিয়া বর্ষায় ব্যাহত হলেও বিশেষ হাইড্রোফোবিক প্রযুক্তির সিমেন্ট কংক্রিটের ভেতরের অতি ছোট ছোট ছিদ্র বন্ধ করে দেয়। ফলে বাইরে থেকে পানি বা ক্ষতিকর কেমিক্যাল ভেতরে ঢুকতে পারে না এবং রড থাকে পুরোপুরি সুরক্ষিত।

বাজারে উৎকর্ষের স্মারক: ওয়াটার প্রোটেক্ট

দেশের আবাসন খাতের এই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি নিয়ে এসেছে ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’। এটি বাংলাদেশের প্রথম ড্যাম্প প্রতিরোধী সিমেন্ট, যা যেকোনো স্থাপনাকে ড্যাম্পের হাত থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখছে।

এর বিশেষ ‘ওয়াটার রিপেলেন্ট ফর্মুলা’ কংক্রিটের পানি শোষণ প্রতিরোধ করে পুরো ভবনকে ওয়াটারপ্রুফ করে তোলে। এ ছাড়া এর সমন্বিত প্রযুক্তির ফর্মুলা মাত্র ৯০ দিনের মধ্যে আনুমানিক ৫,৬০০ পিএসআইয়ের অধিক শক্তিমত্তা প্রদান করে, যা সাধারণ সিমেন্টের চেয়ে বহুগুণ মজবুত ও টেকসই। বাড়ির যেসব জায়গা সরাসরি পানি ও আর্দ্রতার সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে, সেসব স্থানে ওয়াটার প্রোটেক্ট ব্যবহার করা সবচেয়ে উপযোগী।

ভিত্তি ও নিচতলা: পাইল ফাউন্ডেশন ও রিটেইনিং ওয়াল।

ওপরের অংশ: ছাদ ঢালাই ও বাইরের প্লাস্টারিং।

পানিপ্রবাহের স্থান: ওয়াটার ট্যাংক, ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার ও সুইমিংপুল।

বাড়ির ভেতরে: বাথরুম ও রান্নাঘর (কিচেন)।

বাড়ি সাধারণত জীবনে একবারই তৈরি করা হয়। তাই বর্ষার প্রতিকূল আবহাওয়া বা সময়ের প্রভাবে কষ্টের স্বপ্নের ঠিকানা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। লাফার্জহোলসিম বাংলাদেশের আধুনিক প্রযুক্তির ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট ব্যবহার করে বৃষ্টির দিনেও নিশ্চিন্তে থাকা সম্ভব, যা বছরের পর বছর আপনার বাড়িক শুষ্ক, আকর্ষণীয় ও মজবুত রাখবে।

About Editor Todaynews24

Check Also

প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভুলবশত একটি কক্ষে থাকা কিছু পরীক্ষার্থীর হাতে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের’ প্রশ্নপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *