সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন, তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতি: ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

এর আগে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বেলা ১১টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলমান। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস—এই পাঁচ ট্রেন আটকা পড়েছে।

তদন্ত কমিটির সদস্য ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ বলেন, বেলা আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কাজ শেষ করতে ঘণ্টা তিনেক সময় লাগবে।

পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা সংযোগ থেকে আলাদা হয়ে গেছে। একটি চাকা খুলে শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনের বাইরে ছিটকে পড়ে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

About Editor Todaynews24

Check Also

নাটোরে প্রতারণার শিকার ৮ এইচএসসি পরীক্ষার্থীর প্রথম পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি

নাটোরে প্রতারণার শিকার ৮ এইচএসসি পরীক্ষার্থীর প্রথম পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি

নাটোরের লালপুরে ফরম পূরণের সময় প্রতারণার শিকার আট এইচএসসি পরীক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। কলেজের অফিস সহকারীর প্রতারণার কারণে তারা এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি। পরে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তাঁরা বাকি পরীক্ষাগুলো দেন। তবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার এইচএসসি লিখিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *