সর্বশেষ খবর
Home / সকল আপডেট / লিবিয়ার বাজারেও পাওয়া যাবে ওয়ালটন পণ্য
লিবিয়ার বাজারেও পাওয়া যাবে ওয়ালটন পণ্য

লিবিয়ার বাজারেও পাওয়া যাবে ওয়ালটন পণ্য

লিবিয়ার বাজারে ওয়ালটন পণ্য বিক্রয় ও বিপণনে দেশটির ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘আসর আল টেকনিয়া’র সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা

বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নেওয়ার লক্ষ্যে ১০০টি দেশের বাজারে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস নেটওয়ার্কে যুক্ত হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।

সম্প্রতি রাজধানী ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে লিবিয়ার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘আসর আল টেকনিয়া’ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ পিএলসি’র মধ্যে একটি চুক্তি সই হয়।

ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় লিবিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কাজ করবে আসর আল টেকনিয়া। প্রতিষ্ঠানটি লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ইত্যাদি প্রযুক্তিপণ্য বিক্রয় ও বিপণন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান, লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আবদুল লতিফ প্রামাণিক প্রমুখ।

ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আবদুর রউফ বলেন, ‘পণ্যের উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ডিজাইন, টেকসই ও উচ্চ গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন। ফলে ওয়ালটনের গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন দেশের বাজার। ইতিমধ্যে বিশ্বের ৫৫টি দেশে ছড়িয়ে পড়েছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে উত্তর আফিকার দেশ লিবিয়া।’

About Editor Todaynews24

Check Also

বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায়’ মার্কিন ডেমোক্র্যাটদের অর্থায়নের অভিযোগ প্রেসিডেন্ট মিলেইর

বিশ্বকাপে ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায়’ মার্কিন ডেমোক্র্যাটদের অর্থায়নের অভিযোগ প্রেসিডেন্ট মিলেইর

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণায় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি, ব্রাজিল ও মেক্সিকো সরকার অর্থায়ন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *