সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামানসহ ৩৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামানসহ ৩৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামানসহ ৩৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এতে আসামি করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনকে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুজন আন্দোলনকারীকে হত্যা এবং অনেককে গুরুতর আহত করেছেন আসামিরা।

About Editor Todaynews24

Check Also

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় নতুন রাষ্ট্রপতি

নতুন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *