সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাঙামাটির বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, অভিযানে জব্দ করল বন বিভাগ
রাঙামাটির বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, অভিযানে জব্দ করল বন বিভাগ

রাঙামাটির বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, অভিযানে জব্দ করল বন বিভাগ

রাঙামাটি শহরের একটি বাজারে বিক্রির জন্য আনা পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সমতাঘাট বাজার থেকে এই মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

বন বিভাগ জানায়, একদল শিকারি জঙ্গল থেকে ধরা একটি মায়া হরিণ জবাই করে শহরের সমতাঘাট বাজারে বিক্রি করছিলেন—এমন খবরে তাঁরা ঘটনাস্থলে যান। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কেজি মাংস জব্দ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়। মাংসগুলো জব্দ করা হয়েছে। আজ আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

About Editor Todaynews24

Check Also

মরক্কো থেকে স্পেনের সেউতায় নাটকীয় যাত্রার পর কী বলছেন অভিবাসীরা

মরক্কো থেকে স্পেনের সেউতায় নাটকীয় যাত্রার পর কী বলছেন অভিবাসীরা

ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ সীমানাপ্রাচীরের চারপাশ দিয়ে সাঁতরে ছিটমহলে ঢুকছেন, যাঁদের কয়েকজনের পরনে ছিল সাঁতারের পোশাক। অনেকে এ জন্য লাইফ রিং ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *