সর্বশেষ খবর
Home / সকল আপডেট / যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, তিনজন নিহত
ঘটনার ভিডিও ফুটেজ প্রচার করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সেই ফুটেজে রেস্তোরাঁর বাইরে লম্বা বন্দুক নিয়ে এক তরুণকে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল শনিবারের এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অঙ্গরাজ্যটির পুলিশ কয়েকজন হতাহত হয়েছেন বলে নিশ্চিত করলেও সুনির্দিষ্ট সংখ্যাটি এখনো জানায়নি। বলা হয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় টুইন ফলস শহরের পুলিশপ্রধান ম্যাথিউ হিকস বলেন, ইন-অ্যান্ড-আউট বার্গার নামে ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটেছে। হতাহতের প্রকৃত সংখ্যা জানতে এখনো কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

সাংবাদিকদের ম্যাথিউ হিকস বলেন, গুলি ছোড়ার সময় সেখানে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জোশ পালমার বলেন, গুলির ঘটনায় তিনজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী আছেন কি না, সেটা তিনি নিশ্চিত করেননি।

এ ঘটনার ভিডিও ফুটেজ প্রচার করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ফুটেজে রেস্তোরাঁর বাইরে লম্বা বন্দুক নিয়ে এক তরুণকে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে ওই রেস্তোরাঁর বাইরে বেশ কিছু মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

আইডাহো অঙ্গরাজ্যের দক্ষিণের শহর টুইন ফলস। সল্ট লেক সিটি থেকে শহরটির দূরত্ব প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার। শহরটিতে প্রায় ৫৬ হাজার মানুষের বসবাস।

About Editor Todaynews24

Check Also

স্মার্টফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়

স্মার্টফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়

চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার করেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *