সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ভোজিনিয়াদের দায়িত্ব ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন কেপ ভার্দের সেই কোচ
ভোজিনিয়াদের দায়িত্ব ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন কেপ ভার্দের সেই কোচ

ভোজিনিয়াদের দায়িত্ব ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন কেপ ভার্দের সেই কোচ

বিশ্বকাপে সবাইকে চমকে দেওয়া সেই কেপ ভার্দের কোচ বুবিস্তার কথা মনে আছে? ভোজিনিয়াদের দায়িত্বে অবশ্য আর দেখা যাবে না তাঁকে। কেপ ভার্দের দায়িত্ব ছেড়ে বুবিস্তা যাচ্ছেন মরক্কোর ক্লাব রেনেসাঁ বেরকানে।

মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ৫৬ বছর বয়সী এই কোচ রেনেসাঁ বেরকানের সঙ্গে দুই মৌসুমের চুক্তি করেছেন। তবে এই চুক্তির সিদ্ধান্তটি সহজে আসেনি। কয়েক দফা আলোচনার টেবিলে একটি প্রস্তাব এমনও ছিল, তিনি একই সঙ্গে কেপ ভার্দে জাতীয় দল ও বেরকানের দায়িত্বে থাকবেন; কিন্তু সেই দ্বৈত ভূমিকার পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই কেপ ভার্দে জাতীয় দলের কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন বুবিস্তা।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দেকে নিয়ে বুবিস্তা যে কীর্তি গড়েছেন, তা ইতিহাস হয়ে আছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে টিকিট কেটে কেবল অংশ নেওয়ার আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আফ্রিকার ছোট দেশটি। মাঠের ফুটবলে একের পর এক চমক দেখিয়ে তারা কাঁপিয়ে দিয়েছিল পুরো টুর্নামেন্ট।

স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে ড্রয়ে আটকে দিয়ে উঠে গিয়েছিল নকআউট পর্বে। শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে হেরে বিদায় নিতে হলেও ফুটবল বিশ্বের হৃদয় জয় করে নেন কেপ ভার্দের লড়াকু ফুটবলাররা।

কেপ ভার্দে কোচ বুবিস্তা

মরক্কোর ফুটবলেও অবশ্য বুবিস্তার সামনে অপেক্ষা করছে বিশাল চ্যালেঞ্জ। রেনেসাঁ বেরকানে ২০২৫ মৌসুমে মরোক্কান লিগের শিরোপা জিতেছিল, আর বিদায়ী মৌসুমে হয়েছে রানার্সআপ। একই সঙ্গে গত মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলেছিল ক্লাবটি। এবার কেপ ভার্দে রূপকথার কারিগর ক্লাবটিকে নতুন কোন উচ্চতায় নিয়ে যান, সেটিই দেখার অপেক্ষা।

About Editor Todaynews24

Check Also

আড়াই শতাধিক যাত্রীসহ ইতালি বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে। ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ যাত্রী শেষ খবর পাওয়া পর্যন্ত উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *