দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দিয়ে ভারত সরকার একদিকে বন্ধুত্ব ও অন্যদিকে বৈরী আচরণ একসঙ্গে টিকিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।