সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাগেরহাটে বসতঘর থেকে মা–ছেলে ও নানির লাশ উদ্ধার
বাগেরহাটে বসতঘর থেকে মা–ছেলে ও নানির লাশ উদ্ধার

বাগেরহাটে বসতঘর থেকে মা–ছেলে ও নানির লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে মা-নানিসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), আহাদের মা মনিরা বেগম (৬০) ও নানি রাশিদা বেগম (৯৩)। তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে ও শরীরে পচন ধরেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা মঙ্গলবার দুপুরে ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের লাশ দেখতে পায়।

স্থানীয়দের বরাতে কচুয়া থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান জানান, মূল রাস্তা থেকে বাড়িটা একটু ভেতরে। সেখানে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে।

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে জানিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

About Editor Todaynews24

Check Also

ডেঙ্গু প্রতিরোধে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে

ডেঙ্গু প্রতিরোধে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে

দুই মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রমের আওতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং করণীয় বিষয়ে প্রচারণার উদ্বোধন করেন প্রধান অতিথি। সচেতনতার পাশাপাশি বন্ধুসভা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *