সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিদ্যুৎ–সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান হেইগা
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিদ্যুৎ–সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান হেইগা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিদ্যুৎ–সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান হেইগা

আধুনিক প্রযুক্তি ও বিদ্যুৎ–সাশ্রয়ী সমাধানের জন্য বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হেইগা স্বয়ংক্রিয় সংবেদনশীল বাতি। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অনুষ্ঠানে বিভিন্ন যৌথ কারবারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়িক অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তিভিত্তিক এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, হেইগার সংবেদনশীল বাতিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক গতি সংবেদন প্রযুক্তি (মোশন সেনসর) ও ‘বুদ্ধিমত্তাভিত্তিক আলো চিহ্নিতকরণ প্রযুক্তি’। ফলে এই বাতি মানুষের উপস্থিতি এবং পরিবেশের আলোর ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে-নেভে, যা প্রচলিত বাতির তুলনায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।

বাংলাদেশে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে হেইগা কর্তৃপক্ষ জানায়, কেবল স্বয়ংক্রিয় বাতিতেই সীমাবদ্ধ না থেকে পর্যায়ক্রমে তারা দেশের বাজারে নিয়ে আসবে স্বয়ংক্রিয় গৃহ ও কার্যালয় ব্যবস্থাপনা পণ্য, আধুনিক নিরাপত্তাব্যবস্থা, স্বয়ংক্রিয় বোতাম বা চাবি, আধুনিক দরজার ঘণ্টা ও প্লাগসহ নানা ধরনের অত্যাধুনিক বৈদ্যুতিক পণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে হেইগার দেশীয় ব্যবস্থাপক শেখ আল আমিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের সর্বাধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের মানুষের হাতে তুলে দেওয়া। বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারের মাধ্যমে আমরা দেশের প্রতিটি ঘর ও প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনতে চাই, যা প্রযুক্তিনির্ভর বাংলাদেশ নির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।’

হেইগার পণ্য ও সেবা সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিস্তারিত এই ওয়েবসাইটে (www.hegabd.com) দেখতে পাবেন।

About Editor Todaynews24

Check Also

হামলার বিচার না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা বিএনপি নেতার

হামলার বিচার না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা বিএনপি নেতার

কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জিয়াউর রহমান। সেখানে বক্তব্যে প্রশাসনকে এড়িয়ে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *