সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফিলিং স্টেশনে এবার গ্যাসের জন্য দীর্ঘ লাইন
ফিলিং স্টেশনে এবার গ্যাসের জন্য দীর্ঘ লাইন

ফিলিং স্টেশনে এবার গ্যাসের জন্য দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার পর গত মার্চ–এপ্রিলজুড়ে ফিলিং স্টেশনগুলোতে ছিল জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি। সেই চিত্র ফিরে এসেছে এখন সিএনজি স্টেশনে। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে দেশে গ্যাস–সংকট দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে। কোথাও রান্নার চুলা জ্বলছে না, আবার কোথাও থমকে গেছে শিল্পকারখানার চাকা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকেরা। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য তৈরি হয়েছে মাইলের পর মাইল দীর্ঘ সারি। গ্যাস পেতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে সেখানেই।

রাজধানীর রামপুরা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। গ্যাসের জন্য এখানে চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ চলছে অত্যন্ত ধীরগতিতে। রামপুরা এলাকায় স্টেশনের বাইরে সড়কে তৈরি হয়েছে সিএনজিচালিত যানবাহনের দীর্ঘ লাইন।
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে মতিঝিল এলাকার সিএনজি স্টেশনগুলোতেও। সেখানেও গ্যাসের অপেক্ষায় গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
রাজধানীর টিটিপাড়া এলাকায় গ্যাসের অপেক্ষায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ অপেক্ষায় হাঁপিয়ে উঠেছেন চালকেরা।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে টিটিপাড়া এলাকার একটি স্টেশন থেকে গ্যাস নেওয়ার সুযোগ পেল একটি অ্যাম্বুলেন্স।
মুগদা এলাকায় স্টেশনে গ্যাস সরবরাহ শুরু হওয়ার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অলস সময় পার করছেন চালকেরা।
গ্যাস না থাকায় সায়েদাবাদ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ঠেলে সরিয়ে নিচ্ছেন এক চালক।
মুগদা এলাকায় গ্যাসের অপেক্ষায় চালকদের দীর্ঘ লাইন। রাজধানীর প্রায় প্রতিটি সিএনজি স্টেশনের চিত্র এখন একই রকম।
টিটিপাড়া এলাকায় ভোর থেকে শুরু হওয়া গাড়ির সারি দুপুর ১২টার দিকে গিয়ে পৌঁছায় বাসাবো এলাকায়। লাইনের দৈর্ঘ্য বলে দেয় সংকটের গভীরতা।
দীর্ঘদিন ধরে গ্যাস–সংকটে ভোগান্তির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রান্নার গ্যাস না পেয়ে ক্ষোভ জানান তাঁরা।

About Editor Todaynews24

Check Also

শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘গণতন্ত্রের জয়’ বলে মন্তব্য করেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। রাজপথের আন্দোলন থেকে এই বিজয় এসেছে।আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক লেখেন, ‘এটি গণতন্ত্রের জয়, প্রত্যক্ষ গণতন্ত্রের জয়, যা সরাসরি রাজপথ থেকে অর্জিত।’এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *