সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পর্তুগালে যাচ্ছে রেনাটার ওষুধ, ইউরোপে আরও বিস্তৃত হলো বাজার
পর্তুগালে যাচ্ছে রেনাটার ওষুধ, ইউরোপে আরও বিস্তৃত হলো বাজার

পর্তুগালে যাচ্ছে রেনাটার ওষুধ, ইউরোপে আরও বিস্তৃত হলো বাজার

দেশের ওষুধ কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় এবার পর্তুগালের বাজারে প্রবেশ করছে। পর্তুগালের বাজারে শিগগিরই রেনাটার ওষুধ বাজারজাত করা হবে।

বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশে রেনাটার ওষুধ বাজারজাত হচ্ছে। সেই তালিকায় নতুন সংযোজন হলো পর্তুগাল। খবর বিজ্ঞপ্তি

প্রথম পর্যায়ে দেশটির বাজারে রেনাটা অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল, ফ্লুড্রোকর্টিসোন শূন্য দশমিক ১ মিলিগ্রাম ট্যাবলেট ও ক্যাবারগোলিন শূন্য দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট সরবরাহ করবে।

পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যামান্টাডিন অনিয়ন্ত্রিত পেশির নড়াচড়া কমাতে ও শরীরের জড়তা দূর করতে কার্যকর। বাংলাদেশে এটি ‘মানটাডিন’ নামে বাজারজাত হচ্ছে।

অন্যদিকে ফ্লুড্রোকর্টিসোন শূন্য দশমিক ১ মিলিগ্রাম ও ক্যাবারগোলিন শূন্য দশমিক ৫ মিলিগ্রাম—উভয়ই উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ। ফ্লুড্রোকর্টিসোন একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড। এই ওষুধ অ্যাড্রিনাল অপ্রতুলতা, বিশেষ করে অ্যাডিসন রোগে হরমোন প্রতিস্থাপন চিকিৎসায় ব্যবহৃত হয়।

পর্তুগালে এসব পণ্য রপ্তানির মাধ্যমে উচ্চ মানের ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় রেনাটা।

About Editor Todaynews24

Check Also

নাটোরে প্রতারণার শিকার ৮ এইচএসসি পরীক্ষার্থীর প্রথম পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি

নাটোরে প্রতারণার শিকার ৮ এইচএসসি পরীক্ষার্থীর প্রথম পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি

নাটোরের লালপুরে ফরম পূরণের সময় প্রতারণার শিকার আট এইচএসসি পরীক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। কলেজের অফিস সহকারীর প্রতারণার কারণে তারা এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি। পরে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তাঁরা বাকি পরীক্ষাগুলো দেন। তবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার এইচএসসি লিখিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *