সর্বশেষ খবর
Home / সকল আপডেট / নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার পর খাদে অ্যাম্বুলেন্স, ভেঙে গেল রোগীর পা
নলছিটি উপজেলার রায়পুর এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারান। অ্যাম্বুলেন্সটি প্রথমে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পরে খাদে পড়ে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার পর খাদে অ্যাম্বুলেন্স, ভেঙে গেল রোগীর পা

ঝালকাঠি থেকে উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নেওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ডান পা ভেঙে গেছে। চালকসহ অন্য যাত্রীরাও আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে বরিশাল–ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রোগী ফজলুল হক (৭৫) ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি লবণ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন ফজলুল হকের ছেলে রিয়াজুল ইসলাম (৪৫), পুত্রবধূ আফরোজা বেগম (৪০), জামাতা মামুন হোসেন (৫৫), নাতি পলক হোসেন (২২) ও অ্যাম্বুলেন্সের চালক। তাঁর নাম–ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফজলুল হককে ঝালকাঠি থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। অ্যাম্বুলেন্সটি প্রথমে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পরে খাদে পড়ে যায়। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

ফজলুল হকের ভাতিজা মতিন রহমান প্রথম আলোকে জানান, তাঁর চাচা প্রতি মাসেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় শারীরিক পরীক্ষা করাতে যান। আজও একই উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের অন্য আহত সদস্যরা বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, যেকোনো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে।প্রকল্পের কাজ সুষ্ঠু ও সততার সঙ্গে হচ্ছে কি না, তা পরিদর্শনের জন্য গৃহায়ণ কর্তৃপক্ষের প্রতিনিধিদল থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *